ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। গতকাল শনিবার পাকিস্তান ক্রিকেট দলের ৫ জন কোচিং স্টাফ ঢাকায় পৌঁছেন। তারা সরাসরি শ্রীলঙ্কা থেকে আসেন।
রোববার (৮ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের ক্রিকেটার এবং বাকী স্টাফদের বিমান অবতরণ করে।
জানা গেছে, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিসহ কয়েকজন ক্রিকেটার বিমানবন্দরেই রমজানের সেহরি করেছেন। এরপর তারা সোনারগাঁ হোটেলে চেক-ইন করেন।
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সব ম্যাচ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে