Views Bangladesh Logo

বড় জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

 VB  Desk

ভিবি ডেস্ক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ডাচদেরকে ৮১ রানে হারিয়েছে বাবর আজমের দল।


পাকিস্তানের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস গুটিয়ে গেছে ২০৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে ৬৮ বলে ৬৭ রান করেন বাস ডি লিড। ওপেনার বিক্রমজিৎ সিংয়ের ব্যাট থেকে এসেছে ৬৭ বলে ৫২ রান। লোগান ভ্যান বিক ২৮ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানি গতিদানব হারিস রউফ ৩টি উইকেট শিকার করেন। অপর পেসার হাসান আলী নেন ২টি উইকেট।


এর আগে, টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। দুর্দান্ত ব্যাটিংয়ের আগে দারুণ বোলিংও করেছেন বাস ডি লিড। তার বোলিং তোপে পাকিস্তান গুটিয়ে যায় ২৮৬ রানে। বাস ডি লিড একাই শিকার করেন ৪ উইকেট। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল দুজনই ৬৮ রান করেন। ব্যাট হাতে অবদান রাখেন মোহাম্মদ নওয়াজ (৩৯) ও শাদাব খানও (৩২)।


৫২ বলে ৬৮ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ