Views Bangladesh Logo

পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে ইরানের হামলা, ২ শিশু নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

বার পাকিস্তানের বেলুচিস্তানে একটি সুন্নি জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালাল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং অন্য তিনজন আহত হয়েছে। এটিকে একটি ‘অবৈধ’ বিমান হামলা বলে অভিহিত করেছে তারা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে ‘আকাশসীমা আইন’ লঙ্ঘনের প্রতিবাদ জানাতে তেহরানের সিনিয়র কূটনীতিককে তলব করা হয়েছে। তবে হামলার বিস্তারিত বিবরণ দেয়নি তারা।

পাকিস্তানের সামাজিক মিডিয়ায় বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দেশটির বেলুচিস্তান প্রদেশে আঘাত হানে, যা দুই দেশের মধ্যে ১ হাজার কিলোমিটার সীমান্ত বরাবর অবস্থিত।

এ বিষয়ে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

প্রসঙ্গত, এর আগে জইশ আল-আদল পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর পাকিস্তানের বেলুচিস্তানে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালাল ইরানও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ