সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিল পাকিস্তান
ভারতের সঙ্গে সমঝোতার পর শনিবার পাকিস্তান তার আকাশসীমা সম্পূর্ণভাবে খুলে দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)।
পিএএ'র এক মুখপাত্র বলেন, পাকিস্তানের আকাশসীমা এখন সব ধরনের ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। তিনি জানান, দেশের বিমান চলাচল ব্যবস্থা এখন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর এই সিদ্ধান্ত এসেছে। এর আগে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক উত্তেজনার কারণে পাকিস্তান তার আকাশসীমা আংশিকভাবে বন্ধ করে দেয় এবং অনেক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।
পিএএ'র মুখপাত্র যাত্রীদের তাদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট সূচি ও পরিবর্তন সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান।
এর আগে পাকিস্তান ঘোষণা দিয়েছিল যে, স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের আকাশসীমা সব ধরনের বিমানের জন্য বন্ধ থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে