Views Bangladesh Logo

সম্পর্ক জোরদারে ঢাকা সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ অঞ্চলে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। কয়েক দশকের টানাপড়েনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের আলোচনার মধ্যেই পাকিস্তানের শীর্ষ নেতাদের এই ঢাকা সফরের প্রস্তাবনা আঞ্চলিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। সফরটি বাস্তবায়িত হলে বাণিজ্য সম্প্রসারণ, শিল্প ও প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

এই সফরের সবচেয়ে আলোচিত দিক হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৭১ সালের পর থেকে দুই দেশের মধ্যে এই খাতে সম্পর্ক সীমিত থাকলেও, এবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ উন্নত সামরিক ক্ষেত্রে সহায়তার বিষয়টি আলোচনায় আসতে পারে। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা কর্মীদের আদান-প্রদান এবং নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত এসব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় সরাসরি সমুদ্র বাণিজ্য রুট চালু, ভ্রমণ সুবিধা বৃদ্ধি এবং বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ