স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার সংসদ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার হায়দার স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চলমান বৈশ্বিক সংকট এবং বাংলাদেশ ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। সংসদীয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের উপ-হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে