Views Bangladesh Logo

হাসপাতালে পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত।

লিটন দাসের খেলা শটে বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ষষ্ঠ ওভারে মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় বলে লিটন দারুণভাবে অফ-সাইডে পাঞ্চ করলেন। কাভার থেকে সেটা চার হওয়া থেকে বাঁচানোর জন্য ছোটেন পাকিস্তানি ফিল্ডার হুসাইন তালাত। ছুটে গিয়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বরং তালাত নিজে গুরুতর আহত হন।

বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে পারেননি তালাত। বাউন্ডারি লাইনের কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুড়ে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না।

পরে তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মূল গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত গুরুতর বলে জানা গেছে। তার কাঁধের হাড় আলাদা হয়ে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ