Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) ভোর রাতে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে স্কোয়াডের একটি বড় অংশ আজ ঢাকায় পৌঁছালেও দলের সেরা তারকা বাবর আজম ও পেসার খুররাম শাহজাদ বর্তমানে পিএসএল ফাইনাল নিয়ে ব্যস্ত থাকায় আপাতত দলের বাইরে রয়েছেন। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

বিমানবন্দরে নামার পর পাকিস্তান দলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরকারী দলের জন্য পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

পাকিস্তান দল বাংলাদেশে আসার আগে করাচিতে চার দিনের একটি বিশেষ কন্ডিশনিং ক্যাম্প সম্পন্ন করেছে। সেখানে খেলোয়াড়দের ফিটনেস এবং ম্যাচ পরিস্থিতির ওপর জোর দেওয়া হয়। এবারের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এই সফরের মাধ্যমেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে রাঙাতে চান নিজেদের অভিষেক।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্টটি আগামী ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ মে চায়ের দেশ সিলেটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ