Views Bangladesh Logo

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ