Views Bangladesh Logo

১১৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান

প্রথম ওয়ানডেতে ১১৪ রানে অলআউট হয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে তাদের সর্বনিম্ন ছিল ১৬১ রান।

ইনিংসের শেষদিকে ফাহিমকে নিয়ে কিছুটা লড়াই করছিল পাকিস্তান। কিন্তু মুস্তাফিজের বল মিডউইকেটে তুলে দিলে সেটি তালুবন্দি করেন তাসকিন আহমেদ। ভাঙে ৩২ রানের জুটি।

উদ্বোধনী জুটির পর এটিই ছিল তাদের একমাত্র দুই অঙ্ক ছোঁয়া পার্টনারশিপ।

৪৭ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৩৭ রান করেন ফাহিম।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ পেসার নাহিদ রানা।

নিজের স্পেলে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট।

পাকিস্তানের সাহিবজাদা ২৭, সাদকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন সাত অভারে ২৯ রান দিয়ে নেন এক উইকেট, মুস্তাফিজ ৪.৪ অভারে ১৮ রান দিয়ে নেন ১ উইকেট, মিরাজ দশ অভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন, নাহিদ রানা দশ ওভার বল করে ২৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন এবং রিশাদ ২ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ