Views Bangladesh Logo

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান। টানা দুই ম্যাচ হারের লজ্জা থেকে বের হতে আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান।

অন্যদিকে, নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দুঃখ্য ভুলতে মরিয়া আফগানিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক দলপতি বাবর আজম।পাকিস্তানের একাদশে আজ এসেছে একটি পরিবর্তন। জ্বরের কারণে আজ খেলতে পারছেন না মোহাম্মদ নওয়াজ। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন শাদাব খান। আফগানিস্তানের একাদশেও এসেছে পরিবর্তন। পেসার ফজলহক ফারুকির জায়গায় খেলছেন নূর আহমেদ।

পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও নূর আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ