নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের দল ঘোষণা
আগামী ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলটি আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রি-সিরিজেও অংশ নেবেন।
শনিবার (১৬ মে) ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার ফাতিমা সানা। খবর জিও সুপারের।
আগামী ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত ডাবলিনে অনুষ্ঠিত ত্রি-সিরিজে ওয়েস্ট ইন্ডিজও অংশ নেবে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা দলের নেতৃত্ব আইমান ফাতিমা, নাটালিয়া পারভেজ, রামিন শামিম, সায়রা জাবীন ও তাসমিয়া রুবাব তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল থেকে একমাত্র অ্যাম্বার কাইনাতই বাদ পড়েছেন, তার জায়গায় দলে এসেছেন ডায়ানা বেগ। অন্যদিকে ছয়জন রিজার্ভ খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে পিসিবি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন বার্মিংহামে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। এরপর ১৭ জুন একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা, ২০ জুন সাউদাম্পটনে বাংলাদেশ এবং ২৩ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া এবং ২৭ জুন ব্রিস্টলে নেদারল্যান্ডের মুখোমুখি হবে আইমান ফাতিমারা। মূল লড়াইয়ের আগে ডার্বিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ৬ জুন শ্রীলঙ্কার এবং ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
পাকিস্তান স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়না বেগ, ইমান ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (ডব্লিউকে), নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামীম, সাদিয়া ইকবাল, সায়রা জাবীন, তাসমিয়া রুবাব, তুবা হাসান।
রিজার্ভ: আম্বার কাইনাত, মোমিনা রিয়াসাত, সাদাফ শামাস, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ এবং উম্মে হানি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে