Views Bangladesh Logo

মিরাজের ফাইফারে পাকিস্তান অলআউট, লিডে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

ক্যারিয়ারে আরও একটি পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৩৮৬ রানে।

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে উদ্ধার করার চেষ্টা করেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ১১৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন।

তবে চা বিরতির আগে গুরুত্বপূর্ণ সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে আসেন রিজওয়ান। আকাশে ভেসে ওঠা বল সহজেই তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়। ৭৯ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন রিজওয়ান।

চা বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান। তখনও বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছুঁতে তাদের প্রয়োজন ছিল ৬৪ রান। তবে শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণিতে বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ