Views Bangladesh Logo

নববর্ষ শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা নববর্ষ উদযাপনের জন্য শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুরে আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো মূল পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপন বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে।'

নিতাই রায় আরও উল্লেখ করেন, 'বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এর আনন্দ উপভোগ করেন।'

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলিয়া আহমেদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ