পদ্মার পানি বিপৎসীমার নিচে, তবু প্লাবিত হচ্ছে দক্ষিণের চরাঞ্চল
রাজশাহীতে পদ্মা নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীর দক্ষিণ তীরের বেশ কিছু চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২০ মিটার, যেখানে নদীর বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার প্রায় শূন্য দশমিক ৮৫ মিটার নিচ দিয়ে বইছে পানি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানিয়েছেন, পানি বৃদ্ধির গতি এখন পর্যন্ত তুলনামূলক ধীর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার, যা পরদিন সকালের মধ্যে বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ২০ মিটারে।
তবে পানি বিপৎসীমা থেকে যথেষ্ট নিচে থাকলেও এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে নিচু এলাকায়। চরক্ষিদিরপুর ও খানপুরসহ পদ্মার দক্ষিণ তীরের কয়েকটি চরাঞ্চলে
মতামত দিন