Views Bangladesh Logo

ওয়ারজাবালের জোড়া গোলে উড়ছে স্পেন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা যেন এক ম্যাচেই ভুলিয়ে দিচ্ছে স্পেন। সৌদি আরবের বিপক্ষে মাত্র ২৪ মিনিটেই ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের ১০ মিনিটে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ২২ মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওয়ারজাবাল। দুই মিনিট পরই আবারও সৌদি রক্ষণে আঘাত হানে স্প্যানিয়ার্ডরা।

২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন মিকেল ওয়ারজাবাল। স্পেনের দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং আর অবস্থানগত খেলায় পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে সৌদি আরবের রক্ষণভাগ।

ম্যাচের প্রায় ২৬ মিনিট পর্যন্ত বলের দখলে ছিল স্পেনের একচেটিয়া আধিপত্য। প্রায় ৮৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। অন্যদিকে সৌদি আরবের দখলে ছিল মাত্র ১৪ শতাংশ বল।

ইয়ামাল, ওয়ারজাবাল ও পেদ্রির সমন্বয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে স্পেন। সৌদি আরব এখনো উল্লেখযোগ্য কোনো পাল্টা আক্রমণ গড়ে তুলতে পারেনি। মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত স্পেনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মধ্যপ্রাচ্যের দলটি।

প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসী থাকা সৌদি আরব এ ম্যাচে এখন পর্যন্ত নিজেদের ছায়াও খুঁজে পাচ্ছে না। আর স্পেন খেলছে এমন ছন্দে, যাতে বিরতির আগেই আরও গোলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ