Views Bangladesh Logo

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো এবং আজ থেকে ইইউ’র স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা মাঠে উপস্থিত থাকবেন।

ইভারস আইজাবস আরও জানান, যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনা প্রয়োজন, তবে নির্বাচনী পরিবেশ মোটের ওপর আশাব্যঞ্জক।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে ইইউ, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ