শীতার্তদের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ
দেশজুড়ে শীতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অসহায় ও ঠান্ডায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এর পাশাপাশি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রায় ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল সংগ্রহ করা হয়েছে, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত কম্বল ক্রয় এবং সংশ্লিষ্ট আর্থিক নিয়ম মেনে তা শীতার্ত মানুষের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
জেলা প্রশাসকদের (ডিসি) কম্বল ক্রয় ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশও দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে