Views Bangladesh Logo

ফরিদগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেল সহস্রাধিক রোগী

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু রোগীকে ফ্রি চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানলাইট ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধানুয়া বাজার মৌলুভী বাড়ি প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম, গাইনি, শিশু, অর্থপেডিক ও চক্ষু রোগে বিশেষজ্ঞ ঢাকা ও চাঁদপুরের ১০ জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকদের পক্ষে সংগঠনের সমন্বয়কারী আশরাফুর রহমান শাওন বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেয়ার লক্ষে এ ক্যাম্প আয়োজন করা হয়। দিনব্যাপি ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সর্বমোট ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবী অংশীদার হিসেবে নেতৃত্বে ছিলেন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান।

ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি, ইইজি পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্টে ছিলেন-অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি। মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের খবর।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেয়া নয় বরং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ