Views Bangladesh Logo

ক্যাম্পের বাইরে বসবাস করা ছয় শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করে শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এ অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হচ্ছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকেও কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ চলাচল ও বসবাস রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ