Views Bangladesh Logo

৫ লাখ ১৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতোমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের দায়িত্বে থাকা ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।

এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এছাড়া ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোট প্রদান করেছেন এবং ৫ লাখ ৪০৮ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ