Views Bangladesh Logo

অবৈধভাবে মজুত করা ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ৩৯৫ লিটার পেট্রোল ও ১০ লিটার অকটেন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৮১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬৯টি মামলা দায়ের এবং ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ