Views Bangladesh Logo

ময়মনসিংহে লক্ষাধিক মানুষ পানিবন্দি, চরম দুর্ভোগ

য়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রবিবার (৬ অক্টোবর) ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে। ৭টি ইউনিয়নে প্রায় অর্ধ লাখ মানুষ পানিবন্দি।

জেলা প্রশাসক মুহিদুল আলম বলেন, হঠাৎ ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বেশ কিছু গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় অর্ধ লাখ মানুষ। তাদের জন্য সরকার দুটি উপজেলায় ১০ টন করে ২০ টন চাল বরাদ্দ দিয়েছে। কিছু কিছু এলাকায় চাল বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে চালের বরাদ্দ বাড়ানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ