Views Bangladesh Logo

মে থেকে সারাদেশে গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজার ৭২৫ জন

চলতি বছরের ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১ লাখ ১৬ হাজার ৭২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩২ হাজার ৯০৮ জন। এছাড়া বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে।

একই সময়ে বিভিন্ন অভিযানে পুলিশ ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি দেশীয় বোমা, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলভার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, চারটি শটগান, দুটি রাইফেল, দুটি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

মাদকবিরোধী অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশীয় মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৪৩৯ জনকে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ