Views Bangladesh Logo

আরএমপির ২১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিমুক্ত ১৪টি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এলাকায় ১২টি থানায় ২১৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৮৭, গুরুত্বপূর্ণ ১১৬ ও ১৪টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে আরএমপি।

রোববার ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) (ক্রাইম অ্যান্ড অপস্ এবং মিডিয়া) মো. গাজিউর রহমান।

তিনি জানান, বোয়ালিয়া থানায় ২৪টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ১৯টি। এখানে সাধারণ কোনো ভোটকেন্দ্র নেই। মোট কেন্দ্র ৪৩টি।

রাজপাড়া থানায় ১০টি অতি গুরুত্বপূর্ণ, ১৮ গুরুত্বপূর্ণ এবং ৩টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটকেন্দ্র ৩১টি।

চন্দ্রিমা থানায় ৫টি অতিগুরুত্বপূর্ণ, ১১টি গুরুত্বপূর্ণ। এখানে সাধারণ ভোটকেন্দ্র নেই। এ থানায় মোট কেন্দ্র ১৬টি।

মতিহার থানায় ১৪টি অতিগুরুত্বপূর্ণ, ৩ গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এ থানায় সাধারণ ভোটকেন্দ্র নেই। এখানে মোট কেন্দ্র ১৭টি।

কাটাখালী থানায় ১১টি অতি গুরুত্বপূর্ণ এবং ৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এখানে সাধারণ ভোটকেন্দ্র নেই। এ থানায় মোট ভোটকেন্দ্র ১৮টি।

বেলপুকুর থানায় ৭টি অতিগুরুত্বপূর্ণ, ৪টি গুরুত্বপূর্ণ এবং ১ টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। এ থানায় মোট ভোটকেন্দ্র ১২টি।

শাহ মখদুম থানায় ৪টি অতিগুরুত্বপূর্ণ, ৬টি গুরুত্বপূর্ণ এবং ২টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটকেন্দ্র ১২টি।

পবা থানায় অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৩টি, ১৯টি গুরুত্বপূর্ণ এবং সাধারণ ভোটকেন্দ্র ৩টি। এ থানায় মোট কেন্দ্র ২৫টি।

এয়ারপোর্ট থানায় অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র নেই। এখানে ৩টি গুরুত্বপূর্ণ এবং ৪টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। এ থানায় মোট ভোটকেন্দ্র ৭টি।

কাশিয়াডাঙ্গা থানায় অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২টি, ১১টি গুরুত্বপূর্ণ এবং একটি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। এ থানায় মোট ভোটকেন্দ্র ১৪টি।

কর্ণহার থানায় অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৪টি, ৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে এখানে সাধারণ ভোটকেন্দ্র নেই। এ থানায় মোট ভোটকেন্দ্র ১২টি।

দামকুড়া থানায় অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৩টি, ৭টি গুরুত্বপূর্ণ। তবে এখানে সাধারণ ভোটকেন্দ্র নেই। এ থানায় মোট ভোটকেন্দ্র ১০টি।

রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ভিউজ বাংলাদেশকে বলেন, আরএমপি থেকে বিষয়টি এখনো আমাকে জানানো হয়নি। তবে আমরা আইন অনুযায়ী সব কাজ করব।

ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ