Views Bangladesh Logo

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বহিষ্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনার বিষয়ে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার মুখ্য সংগঠক রিফাত হাসান।

বহিষ্কারের নোটিশটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ফেসবুক পেজেও দেয়া হয়েছে।

বহিষ্কারের পর থেকে তানজিম আলম তাসিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক থাকবে না বলে জানানো হয়েছে।

তবে হত্যাচেষ্টার পরিকল্পনা বিষয়ে কল রেকর্ডে আরও কি কথা হয়েছে, এছাড়া অন্য কোনো বিষয় ছিল কিনা - তা জানা যায়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, স্পষ্টভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এই মুহূর্তে এর বাইরে আপাতত কিছু বলার নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ