অপ্রতিম হত্যা: ৪ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপকের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুবি শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ তুলে নেন তারা।
রবিবার মহাসড়ক অবরোধ শেষে অনুষ্ঠিত এক প্রতিবাদ মিছিল থেকে এসব দাবি ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে এই আলটিমেটাম দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে কুমিল্লাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবিগুলো হলো—১. অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আগামী ৬০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ড কার্যকর করা, ২. পুলিশের ব্যর্থতা মেনে নিয়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অবিলম্বে প্রত্যাহার করা, ৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন (প্রয়োজনে সঙ্গীতস্বর পুলিশ ফাঁড়ি স্থানান্তর), ৪. আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভির আওতায় আনা ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠন করা।
এর আগে রবিবার সকালে দুটি জানাজা শেষে কোটবাড়ী এলাকার কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। প্রথম জানাজার পর থেকে কুবির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রতিবাদ মিছিল শেষে তারা চার দফা দাবি পেশ করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
এর আগে রবিবার সকালে দুই দফা জানাজা শেষে কোটবাড়ী এলাকার গোরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ী বিশ্বরোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
এদিকে শিশু অপ্রতিম হত্যার ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাদী হয়ে মামলাটি করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের এক জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতামত দিন