সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’-এর বিরোধিতা করে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
রোববার রাত ৮টা ১০ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান। এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেছিলেন।
বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে বিরোধী দলের সদস্যরা প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে অধিবেশন থেকে বেরিয়ে যান। কয়েক মিনিট পর তাঁরা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলীয় নেতা বিলটির বিরোধিতা করে ওয়াকআউটের ঘোষণা দেন।
এ সময় বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিল পাসের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি।’
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।
মতামত দিন