অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আরও ৪৮ জন গ্রেপ্তার
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের চতুর্থ দিনে গাজীপুরে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।
এই অভিযানে এখন পর্যন্ত গাজীপুর জেলা ও সিটি করপোরেশন এলাকা থেকে মোট ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৮০ জন, দ্বিতীয় দিনে ১০০ জন ও তৃতীয় দিনে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৮ জন এবং মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ শাখার উপকমিশনার আলমগীর হোসেন জানান, চতুর্থ দিনে মহানগর এলাকা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘এ পর্যন্ত মহানগর এলাকা থেকে মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে,’ বলেন তিনি।
এদিকে, জেলা পুলিশের পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেক নিশ্চিত করেন, চতুর্থ দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে