Views Bangladesh Logo

এবার ৮০ বছরের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করল ওপেনএআইয়ের এআই মডেল

 VB  Desk

ভিবি ডেস্ক

ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেল প্রায় ৮০ বছর ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার সমাধান করেছে বলে জানিয়েছেন গবেষকেরা। মডেলটির উপস্থাপন করা প্রমাণ পর্যালোচনা করে গণিতবিদেরা সেটিকে গাণিতিকভাবে সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন।

সমস্যাটি ছিল কম্বিনেটরিকস বা সমাবেশতত্ত্ব বিষয়ে, যা বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে গণিতবিদদের কাছে পরিচিত। কয়েক দশক ধরে নানা গবেষণা হলেও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যায়নি।

গবেষকেরা জানান, মডেলটি দীর্ঘ অনুসন্ধান ও বিশ্লেষণের পর এমন একটি প্রমাণ তৈরি করে, যা আগে কোনো গবেষক উপস্থাপন করেননি। গণিতবিদেরা যুক্তির সামঞ্জস্য ও গাণিতিক শুদ্ধতা যাচাই করে প্রমাণটি সঠিক বলে মত দেন।

গবেষকদের মতে, এ ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এত দিন এআই মূলত তথ্য বিশ্লেষণ ও বিদ্যমান জ্ঞানের ভিত্তিতে কাজ করেছে; দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার নতুন সমাধান খুঁজে বের করা ভিন্ন সক্ষমতার পরিচয় দেয়। গবেষকদের ধারণা, এ ধরনের যুক্তিনির্ভর এআই আরও উন্নত হলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটারবিজ্ঞানেও নতুন গবেষণার সুযোগ তৈরি হবে।

সম্প্রতি গুগলের গবেষকেরাও দাবি করেছেন, ডিপমাইন্ডের ‘আলফাপ্রুফ নেক্সাস’ স্বয়ংক্রিয়ভাবে পল এরদোসের ৯টি উন্মুক্ত গণিত সমস্যার সমাধান করেছে, যার কয়েকটি ৫৬ বছর ধরে অমীমাংসিত ছিল। সূত্র: নিউজ ১৮

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ