Views Bangladesh Logo

অনলাইন গ্রুপের এমডি আক্তারুজ্জামান আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) খান আসিফ অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নামে কয়েকটি মামলা রয়েছে বলে শুনেছি। আটকের পর তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীম ভিউজ বাংলাদেশকে বলেন, খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ