Views Bangladesh Logo

অধ্যাপক বদলির অনলাইন আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি কলেজের অধ্যাপকদের জন্য অনলাইনে বদলি আবেদনের প্রক্রিয়া ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এটি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী সব আবেদন অনলাইনে দাখিল করতে হবে। অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

অধ্যাপকদের বদলির আবেদন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.shed.gov.bd / www.dshe.gov.bd) ব্যবহার করতে হবে। আবেদনপত্র ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ