Views Bangladesh Logo

ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের মানুষকে স্বচ্ছ ও কার্যকর ভূমি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে সরকার টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে। আমাদের লক্ষ্য ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো।” তিনি আরও বলেন, “ভূমি মন্ত্রণালয় খুবই জটিল, এবং দেশের মানুষের এই মন্ত্রণালয় সম্পর্কে ধারণা খুবই কম।”

এছাড়াও জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছেন।

ভূমিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চলে। আমি খেয়াল রাখব। আসলে দেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বও আমাদের সবার।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ