Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৪ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। সেখানে মোট আক্রান্ত ১৬১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, দক্ষিণ সিটিতে ৪১ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৬ জন এবং রাজশাহী বিভাগে ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৭১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৪৮৮ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। এ বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬৪ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ