ভাঙ্গায় কাভার্ডভ্যান–ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাপ মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ জুন) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং তা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত তোরাপ মোল্লা (৪০) ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ভ্যানচালক গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন