Views Bangladesh Logo

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপচালক নিহত

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজয় কুমার হাওলাদার নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন তার সহকারী।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অজয় কুমার বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপচালক ও তার সহকারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক অজয় কুমারকে মৃত ঘোষণা করেন।

আহত সহকারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ