Views Bangladesh Logo

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, ঘরবাড়ি ও দোকানে আগুন

পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলিপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন কালাম তালুকদারসহ কয়েকজন। তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ