ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১
ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগেছে। এ ঘটনায় একজন মারা গেছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে যান। এত তিনি ঘটনাস্থলেই মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে