Views Bangladesh Logo

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে কুমিরা এলাকার একটি ভাঙারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরমান (২৫)। আহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, কুমিরায় রয়েল গেটের কাছে পুরোনো লোহা বিক্রির দোকানে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আরমান ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সাংবাদিকরা জানান, বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত ও পুরোনো লোহা এনে সেখানে বিক্রি করা হয়। আরমান এই কাজেই জীবিকা নির্বাহ করতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ