Views Bangladesh Logo

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের পটিয়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ (১৮ মার্চ) সকাল ১০টায় পটিয়া জলুয়ার দিঘী পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সড়কে খড়ের স্তূপ থেকে উঠা ধোঁয়ার কারণে বাসের চালক অপ্রত্যাশিতভাবে ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে আরও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

নিহত ব্যক্তি হলেন বাঁশি মোহন দাশ (৫০), যিনি ঈগল পরিবহনের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশু মোহাম্মদ, জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯) ও আনোয়ার (৩৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পটিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করেছে। বাসগুলো জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ