২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ে হামে কোনো নিশ্চিত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭ জনকে হামের সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়াতে পারে, তাই সময়মতো টিকা গ্রহণ এবং সতর্কতা অবলম্বন করা জরুরি।
দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন