Views Bangladesh Logo

ভারতে ভারী বৃষ্টিপাতে ধসে পড়ল বিমানবন্দরের ছাদ, নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে ভারী বৃষ্টিপাতে দিল্লি বিমানবন্দরের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা বিবিসির খবরে জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে পাকিং করে রাখা কয়েকটি গাড়ির ওপর বিমানবন্দরের ছাদের বিশাল পিলারগুলো ভেঙে পড়ে।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হাসপাতালে আহত ব্যাক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ দুর্ঘটনার পর দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দিল্লিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে যেন দিল্লিবাসীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনে। তবে এর ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে দিল্লি শহরে ‘ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত’ অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ