Views Bangladesh Logo

রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

রংপুর নগরীতে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের বরাতে জানিয়েছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

পুলিশ জানায়, ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ইমারত আলীকে ঘটনাস্থলে আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ওসি অশোক চৌহান জানান, শনিবার সকালে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় ইমারত আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ