Views Bangladesh Logo

খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে ডিউটিরত কনস্টেবলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সম্রাট বিশ্বাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসআরপি), সোনাডাঙ্গা থানা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশে কর্মরত। তিনি সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করছেন।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নম্বর: ৯৯১৮২১৪৯২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচরণ ভালো ছিল। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল।

তিনি আরও জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিনি তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ