Views Bangladesh Logo

একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না: সাকিব

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।

দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম না কি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। তার সাবেক সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি হিসেবে নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ইলেকশন করার পরে যে বোর্ডটা আসবে, তাদের হাতে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় থাকবে।

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাবে সাকিব বলেন, আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।

খেলোয়াড়ি জীবন চলাকালেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ