Views Bangladesh Logo

আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নকশার টাকার নোট আবারও বাজারে ছাড়া হচ্ছে। আগে এসব নোট জব্দ করে নতুন নকশার নোট চালু করা হলেও বর্তমানে সিলগালা অবস্থায় থাকা পুরোনো নোট ধাপে ধাপে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকাররা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ীই পুরোনো নকশার নোট পুনরায় বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেহেতু এসব নোট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, তাই সেগুলো বাজারে ছাড়তে কোনো আইনগত বাধা নেই।

এর আগে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং নতুন নকশার নোট চালু করা হয়। তবে নতুন নোটের সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়ায় এখন আগের ছাপানো নোটই ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন গণমাধ্যমকে, ২০২৫ সালের ঈদুল আজহার সময় পুরোনো নোট বিতরণ বন্ধ ছিল, পরে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তা পুনরায় চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, নতুন নকশার সব ধরনের নোট পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই চাহিদা পূরণে আগের নকশার মজুদ নোট ধাপে ধাপে বাজারে ছাড়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ