Views Bangladesh Logo

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্রপথে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিশেষায়িত ইউনিট কাজ করছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছে দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি ফায়ার ফাইটিং টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এখনও পর্যন্ত টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ