ফের চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১
বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের ৫ দিন পর বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন আরেকটি তেলবাহী জাহাজ এমটি বাংলার সৌরভে আগুন লেগেছে। এতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহিনোঙর থেকে তেল নিয়ে আসা সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজটিতে ৪৮ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে আহতাবস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিএসসির মালিকানাধীন বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে