Views Bangladesh Logo

আবারও বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

ত দুই দিনের ধারাবাহিকতায় আজ সোমবারও (১৩ জানুয়ারি) বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিগত চারমাস ধরে ব্রেন্ট ক্রুড বা হালকা অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৮১ ডলার পেরিয়ে গেছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। একই নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতে রাশিয়ার তেল বিক্রি ব্যহত হতে পারে; সেই আশঙ্কায় তেলের দামে প্রভাব পড়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে উঠেছে। এর আগে এ তেলের দাম ৮১ দশমিক ৪৯ ডলার পর্যন্ত উঠেছিল। গত ২৭ আগস্টের পর এখন পর্যন্ত এটাই তেলের সর্বোচ্চ দাম।

এদিকে ব্রেন্ট ক্রুডের সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এই তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ১০ ডলারে উঠেছে। এর আগে এই তেলের দাম ৭৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল।

চলতি মাসের ৮ তারিখের পর উভয় জাতের তেলের দাম ব্যারেলপ্রতি ৬ শতাংশের বেশি বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত শুক্রবার রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব আছে। এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাটনেফত গ্যাসও আছে। সেই সঙ্গে আছে রাশিয়ার তেল পরিবহন করা ১৮৩টি জাহাজ। মূলত তেল বিক্রি করে রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা যেন হ্রাস পায়, তা নিশ্চিত করতেই বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের মূল ক্রেতা চীন ও ভারতের তেল কেনা ব্যহত হবে। যার কারণে তারা হয়তো আবারও মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা বাড়াতে বাধ্য হবে। এ কারণে তাদের কেনা তেলের দাম বাড়বে বলে মনে করছে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

বিশেষ করে নিষেধাজ্ঞার তালিকায় তেলবাহী ট্যাংকারের সংখ্যা দুই গুণ হওয়ার পর প্রভাব পড়বে রাশিয়ার তেলবাণিজ্যে। এসব ট্যাংকারের মধ্যে অনেক ট্যাংকার ভারত ও চীনে তেল সরবরাহ করতো। এমনকি এগুলোর মধ্যে কিছু ট্যাংকার ইরানের তেলও পরিবহন করতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ