Views Bangladesh Logo

৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু: মন্ত্রিপরিষদ সচিব

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ কিছুটা অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ